রমজানের আগে ১১ পণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

আসন্ন রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে ১১ ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল

2026-11-08T18:42:50+00:00
2026-11-08T18:42:50+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিজনেস
রমজানের আগে ১১ পণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
১১ ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার নির্ধারণে স্বাধীনতা পাবে ব্যাংকগুলো। ছবি : সংগৃহীত
আসন্ন রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে ১১ ধরনের পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব পণ্য আমদানিতে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার নির্ধারণে স্বাধীনতা পাবে ব্যাংকগুলো।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।


সার্কুলার অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। অর্থাৎ এসব পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট হারে নগদ মার্জিন বাধ্যতামূলক থাকছে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই সুবিধা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রমজান  ১১ পণ্য  আমদানি  সহজ  বাংলাদেশ ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: