জুলাই-সেপ্টেম্বরে ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে

2026-11-08T17:50:55+00:00
2026-11-08T17:50:55+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিজনেস
জুলাই-সেপ্টেম্বরে ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। ছবি : সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৫ পয়সা।

রোববার (৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদ্যুৎ বিতরণ থেকে রাজস্ব, পরিচালন আয় ও সুদ আয় বেড়েছে। আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় এসব খাতে আয় বাড়ায় শেয়ারপ্রতি মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৭ টাকা ২৪ পয়সা।


কোম্পানিটির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিক্রির বিপরীতে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায় বৃদ্ধি এবং সুদ আয় থেকে বেশি অর্থ পাওয়ায় নগদ অর্থপ্রবাহ বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন শেষে যা ছিল ৩৯ টাকা ২৩ পয়সা। অর্থাৎ তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৭২ পয়সা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জুলাই  সেপ্টেম্বর  ডেসকো  মুনাফা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: