ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি : সংগৃহীত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএস-৩০ কমলেও বেড়েছে ডিএসই শরিয়াহ সূচক। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে। মোট লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার বেশি।
রোববার (৮ নভেম্বর) ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৮ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২২টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির দর।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠান
শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল মিলস, ইভিন্স টেক্সটাইল, মতিন স্পিনিং মিলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম, মালেক স্পিনিং মিলস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।
দরবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠান
মতিন স্পিনিং মিলস, সিলভা ফার্মাসিউটিক্যালস, ইনটেক, সায়হাম টেক্সটাইল মিলস, আলহাজ টেক্সটাইল মিলস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ইভিন্স টেক্সটাইল, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড ও হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি)।
দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠান
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি), অগ্রণী ইন্স্যুরেন্স, ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।
দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২১৩ কোটি ২১ লাখ ৮ হাজার ২৩৯ টাকা।
সময়ের আলো/কেএইচও