সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে ‘গুমের’ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

2026-08-10T23:07:56+00:00
2026-08-10T23:07:56+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আইন-আদালত
সালাহউদ্দিন আহমদকে ‘গুমের’ মামলা
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে ‘গুমের’ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলায়ও তিনি আসামি।

গত ১৯ জুন সালাহউদ্দিন আহমদকে ‘গুমের’ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


ট্রাইব্যুনালের কৌঁসুলি শাইখ মাহদী জানান, মামলাটি ০৩/২০২৬ নম্বরে নতুন করে খোলা হচ্ছে। এরই মধ্যে জিয়াউল আহসানকে সন্দেহভাজন আসামি হিসেবে হাজির করার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। ওই দিন তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।

সময়ের আলো/এমকে


  বিষয়:   জিয়াউল  সালাহউদ্দিন আহমদ  গুম  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: