বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি

2026-11-11T20:55:21+00:00
2026-11-11T20:55:21+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আইন-আদালত
হাসিনার সাজা প্রসঙ্গে
বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অন্তর্বর্তী সরকারের সময় আবুল কালামের দণ্ডাদেশ স্থগিত করা হলেও আপিল বিভাগ তার আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়ে এখনো আদেশ আসেনি।

বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল দায়েরের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী ফল এবং কী পরিণতি হতে পারে, জনাব আবুল কালাম আজাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে। 

তিনি বলেন, ইতোপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে।

বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি জানান, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।


বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে ‘ডিলে কনডোনেশন’ বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন। 

তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল বা কনসিকোয়েন্স কী হতে পারে, তার বড় উদাহরণ আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি। 

সংশ্লিষ্ট ব্যক্তি (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কীভাবে দেশে ফিরবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, উনি কীভাবে ফিরবেন সে ব্যাখ্যা আমি দেবো না। আমি আইনের কথাটুকু বলতে পারি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। তিনি যদি মনে করেন— আইনের সামনে নিজেকে সোপর্দ করবেন, তবে আসতে পারেন। কিন্তু তাকে তো আইন মানতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আপিল দায়েরের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়টি আদালতের বিবেচনায় আসবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শেখ হাসিনা  অ্যাটর্নি জেনারেল 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: