সরকারের ১৮০ দিনের অর্জন নিজেই জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, অর্জন ও সীমাবদ্ধতার পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে। ছয় মাস শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে

2026-08-11T14:39:33+00:00
2026-08-11T14:39:33+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জাতীয়
জাহেদ উর রহমান
সরকারের ১৮০ দিনের অর্জন নিজেই জানাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩৯ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত
সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, অর্জন ও সীমাবদ্ধতার পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে। ছয় মাস শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের কাজের হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত কমিটি সরকারের কার্যক্রম সূক্ষ্মভাবে পর্যালোচনা করছে।

তিনি বলেন, রেলপথ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু হয়েছে। বাণিজ্য খাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।

সরকারের অন্যান্য অগ্রগতির মধ্যে রয়েছে ১৬টি বিটিএমসি মিল পিপিপির আওতায় পরিচালনার অনুমোদন, সিলেটে বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন এবং বিল নার্সারিতে ২ দশমিক ৭৫ মেট্রিক টন রেণুপোনা অবমুক্ত করা।


জাহেদ উর রহমান জানান, জুন পর্যন্ত ৭০ হাজার ৮৬১ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে ৪১ লাখ পরিবারকে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়ে তিনি জানান, সরকারি উদ্যোগে ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ টিসিবির ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

১৮০ দিন শেষে সরকারের সার্বিক কার্যক্রমের বিস্তারিত চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।


সময়ের আলো/এমকে


  বিষয়:   প্রধানমন্ত্রী  জাহেদ উর রহমান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: