বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই স্মৃতি

2026-08-11T14:50:48+00:00
2026-08-11T14:50:48+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
জুলাই স্মৃতি জাদুঘর। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সপ্তাহে নির্দিষ্ট একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ চালুর পরিকল্পনা রয়েছে।


তথ্য উপদেষ্টা জানান, উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে জাদুঘরটি ঘিরে ব্যাপক আগ্রহ থাকায় শুরুতে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে কিছুটা সমস্যা হয়। তবে বর্তমানে সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান করা হয়েছে এবং জাদুঘরের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানার সুযোগ পাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জুলাই জাদুঘর  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: