মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ

2026-08-11T18:32:47+00:00
2026-08-11T18:32:47+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়।


আটকের সময় ওই ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তিদের একজনকে স্থানীয় জনতা মারধর করে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে আসলাম ও আশিকুল মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

ঘটনার বিষয়ে বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিষিদ্ধ  আওয়ামী লীগ  মিছিল  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: