ঢামেকে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর গলায় ও

2026-08-12T17:41:48+00:00
2026-08-12T17:41:48+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ঢামেকে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর গলায় ও হাতে কালো দাগ রয়েছে। তার বয়স আনুমানিক ১৬ বছর।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ওই কিশোরীর মরদেহ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন দুই ব্যক্তি। এরপর হাসপাতালের টিকিট কাটার কথা বলে তারা কৌশলে পালিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী, পুলিশ ও চিকিৎসকরা জানান, বেলা ১১টার দিকে দুই ব্যক্তি সিএনজিযোগে ওই কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে তারা সেখান থেকে চলে যান।


ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষা করেও ওই ব্যক্তিদের খোঁজ না পেয়ে বিষয়টি মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ওই কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঢামেক  কিশোরীর মরদেহ  দুই ব্যক্তি  পলায়ন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: