চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দুটি জাহাজে সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দুটি জাহাজ মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ এবং বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর

2026-08-14T17:17:18+00:00
2026-08-14T17:27:56+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দুটি জাহাজে সংঘর্ষ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:২৭ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে দুটি জাহাজ মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ এবং বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কাজ শুরু করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল পৌণে ৪টার দিকে বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় দুই জাহাজের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।  এই প্রতিবেদন লিখা পর্যন্ত উদ্ধার কাজ এখনো শেষ হয়নি।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বহির্নোঙরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বন্দর বহির্নোঙরে মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ এবং বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ এর মধ্যে সংঘর্ষ হয়েছে।


খবর পেয়ে বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখা হচ্ছে, বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  চট্টগ্রাম বন্দর  বহির্নোঙর  জাহাজের মধ্যে সংঘর্ষ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: