বাড়ছে তিস্তার পানি, তিন জেলায় প্লাবনের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা ছুঁতে

2026-08-14T19:42:54+00:00
2026-08-14T21:04:34+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জাতীয়
বাড়ছে তিস্তার পানি, তিন জেলায় প্লাবনের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৯:০৪ পিএম
ছবি : সংগৃহীত
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা ছুঁতে বা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি কমার প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন পর তা বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার পানিও কমেছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   তিস্তা  প্লাবন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: