রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার

2026-08-14T22:15:50+00:00
2026-08-14T22:15:50+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:১৫ পিএম 
নিহত সানজিদা ইসলাম নিশাত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকার মৌলভীর টিলায় এ ঘটনা ঘটে।

নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের রেলিং থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।


জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য হোসেন মেম্বার বলেন, ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদের র‍্যালিং থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাঙ্গুনিয়া  শিশুর মৃত্যু  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: