মায়ের কাছে ৩০ টাকা আবদার, না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইরকান্দি গ্রামে মায়ের কাছ থেকে মাত্র ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশু

2026-08-14T19:27:10+00:00
2026-08-14T19:29:06+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের কাছে ৩০ টাকা আবদার, না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৭:২৯ পিএম
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইরকান্দি গ্রামে মায়ের কাছ থেকে মাত্র ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মনাইরকান্দি গ্রামে নানাবাড়িতে শিশুটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে তার মায়ের সঙ্গে মনাইরকান্দি গ্রামে নানাবাড়িতে বসবাস করত।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে অপরাগত প্রকাশের পর তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে। এরপর ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, রায়হান ছেলেটা একটু একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য এমন চরম পথ বেছে নেবে তা আমরা ভাবতেও পারিনি। চোখের সামনে সন্তানের এই দৃশ্য দেখে তার মা এখন বাকরুদ্ধ।


​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিফা বলেন, বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

​এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ৩০ টাকা আবদার  অভিমানে শিশুর আত্মহত্যা  আত্মহত্যা  আবদার  গজারিয়া  মুন্সীগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: