নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের একজনের শরীরের ৮৭ শতাংশ এবং

2026-11-20T11:15:20+00:00
2026-11-20T11:15:20+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম 
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের একজনের শরীরের ৮৭ শতাংশ এবং অপরজনের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কারখানার গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর কারখানার ভেতরে আগুন ধরে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন কারখানায় দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় ছটফট করতে দেখেন। তাদের শরীর ও মুখমণ্ডল ঝলসে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানের চামড়া উঠে যায়। একজনের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর কারখানায় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানান তারা।


জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটি তদন্তে একটি দল পাঠানো হয়েছে। বয়লার বা গ্যাসলাইনের বিস্ফোরণ অত্যন্ত ভয়াবহ হতে পারে। গভীর রাতে দুর্ঘটনা ঘটায় এবং আগুন ছড়িয়ে না পড়ায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নারায়ণগঞ্জ  ডাইং  কারখানা  গ্যাস  বিস্ফোরণ  শ্রমিক  দগ্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: