‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্ন

2026-08-16T14:56:31+00:00
2026-08-16T14:57:44+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:৫৭ পিএম
নির্বাচন কমিশনারের কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা ও সিইসির সঙ্গে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্ন অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।’

রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ সময় বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সমর্থনকারী ছিলাম আমি। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ তারিখে ভোটের জন্য।’

রাষ্ট্রপতি নির্বাচনের বড় অন্তরায় ৭০ অনুচ্ছেদ- জামায়াত জোটের এমন দাবি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই।’

অনুচ্ছেদটি সংশোধনের প্রস্তাবে তিনি আরও বলেন, ‘এটা পরের চ্যাপ্টার। সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে।’

দলের মহাসচিব কে হবেন- এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের মহাসচিব কে হবেন তা নির্বাচন কমিশনের চিন্তাভাবনা নয়, ওটা গুলশান অফিসে আমাদের স্থায়ী কমিটির চিন্তাভাবনা।’

সময়ের আলো/মহু



  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  ৭০ অনুচ্ছেদ  সংবিধান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: