আধা কিলো ধাওয়া করে যুবককে গুলি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামের এক তরুণকে আধা কিলোমিটার ধাওয়া করে গুলি করে পালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) বিকেল

2026-08-17T22:15:58+00:00
2026-08-17T22:15:58+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
আধা কিলো ধাওয়া করে যুবককে গুলি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:১৫ পিএম 
হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত
হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামের এক তরুণকে আধা কিলোমিটার ধাওয়া করে গুলি করে পালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ার হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরাফাত উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই তরুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরাফাতের মুখে শটগানের গুলি লেগেছে তবে আঘাত গুরুতর নয়। চিকিৎসা শেষে আরাফাতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। 


দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদস্থ ৬নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে গেছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজি মো.তারেক আজিজ জানান, কারা এ ঘটনার সাথে জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   যুবককে গুলি  গুলি  হাটহাজারী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: