কমলনগরে বেড়িবাঁধের খাল ভরাট, পানিবন্দি শতাধিক পরিবার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি খাল ভরাট করার অভিযোগ

2026-08-18T12:35:13+00:00
2026-08-18T12:35:13+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
কমলনগরে বেড়িবাঁধের খাল ভরাট, পানিবন্দি শতাধিক পরিবার
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম 
লক্ষ্মীপুরের কমলনগরে পাউবোর সরকারি খাল ভরাট করার অভিযোগ। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে। খালটি ভরাট করার ফলে স্থানীয় একটি গ্রামের শত শত পরিবার মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়ে গৃহবন্দি হয়ে পড়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন। তিনি স্থানীয় আমিন উল্লাহ হাজী বাড়ির হাজী আমিন উল্লাহর ছেলে। অভিযোগ রয়েছে, ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন পাউবোর মূল খালের একটি অংশ মাটি দিয়ে ভরাট করে ফেলেন তিনি। এর ফলে খালের পানির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই গ্রামজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বললে ক্ষোভ ও দুর্ভোগের চিত্র ফুটে ওঠে। স্থানীয় বাসিন্দা কুরফুলি বেগম বলেন, ওয়াপদা খালটি বেলাল হোসেন ভরাট করে ফেলার কারণেই আজ আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে। আমরা কোথাও যেতে পারছি না।


অপর এক পানি বন্দি বাসিন্দা শাহাজাহান আক্ষেপ করে বলেন, সরকারি খাল ভরাট করে আমাদের পুরো গ্রামকে পানি বন্দি করে ফেলা হয়েছে, অথচ কেউ তাকে কিছুই বলছে না।

অভিযুক্ত মো. বেলাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে জানান, আমরা আমাদের নিজস্ব জায়গা ভরাট করেছি।

খাল ভরাটের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদ-উজ-জামান জানান, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, আমি দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করে দেখছি। সত্যতা পেলে সরকারি খাল দখলের অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ভুক্তভোগীরা অবিলম্বে ভরাট করা খালটি দ্রুত উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   কমলনগর  বেড়িবাঁধ  খাল ভরাট  পানিবন্দি  পরিবার  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: