সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত

2026-08-19T03:51:02+00:00
2026-08-19T03:51:02+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জাতীয়
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৫১ এএম 
দীপু মনি ও তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। সংগৃহীত ছবি
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দাফন ও জানাজা সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ স্ট্রোক করেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত ২৭ মে আদালতে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল তার।


পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সাবেক  মন্ত্রী  দীপু মনি  স্বামী  মারা গেছেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: