রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিশির মনিরের ফেসবুক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন

2026-08-20T10:40:13+00:00
2026-08-20T10:40:13+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিশির মনিরের ফেসবুক স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম 
সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ স্ট্যাটাস দেন।

পোস্টে শিশির মনির লিখেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোনো উত্তেজনা নাই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা। এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে।’

উল্লেখ্য, সাংবিধানিক নিয়ম রক্ষায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। 


সবশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে। 

তবে সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন– সেটা এক রকম নিশ্চিত। এরপরও একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোটের লড়াইয়ে যেতে হচ্ছে প্রার্থীদের।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাষ্ট্রপতি নির্বাচন  শিশির মনির  ফেসবুক স্ট্যাটাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: