হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮

2026-08-21T16:40:46+00:00
2026-08-21T16:40:46+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম 
গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।     

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৬৪ জনের। আর হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৭৬ জনের শরীরে।     


গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হাম  উপসর্গ  জন  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: