মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় দোকানগুলোর বিভিন্ন

2026-10-07T18:46:33+00:00
2026-10-07T18:46:33+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম 
এ সময় দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ছবি : সংগৃহীত
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্টেশনটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে এ মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় পুনরায় দোকানপাট স্থাপন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি না করতে তাদের সতর্কও করা হয়েছে। এ ছাড়া মেট্রো স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।


মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মিরপুর-১০  মেট্রো স্টেশন  ভাসমান দোকান  উচ্ছেদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: