ডারউইনে জয়ের পর ম্যাকাইয়ে বাংলাদেশের লজ্জার হার

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে লাল-সবুজের দল। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবার দুই ইনিংসেই ১০০ রানের নিচে

2026-08-23T14:05:27+00:00
2026-08-23T14:05:48+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
খেলা
ডারউইনে জয়ের পর ম্যাকাইয়ে বাংলাদেশের লজ্জার হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ২:০৫ পিএম
সংগৃহীত ছবি
ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে লাল-সবুজের দল। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবার দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা আগেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল দলটি। ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান।

২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত ১৬১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু এর আগে কোনো টেস্টে দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হয়নি দলটি। ম্যাকাইতেই প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ।

ম্যাকাই টেস্টে আরও একটি হতাশার রেকর্ড হয়েছে বাংলাদেশের। দুই দিনের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এই প্রথম টেস্টে দুই দিনের মধ্যে হারের মুখ দেখল বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে ২৮টি ম্যাচ দুই দিনের মধ্যে শেষ হয়েছে। সর্বশেষ গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মের অ্যাশেজ সিরিজেও দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছিল।


অস্ট্রেলিয়া সফরের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল স্মরণীয়। ডারউইনে দাপুটে পারফরম্যান্সে ইতিহাস গড়া জয় পেয়েছিল দলটি। তবে শেষ টেস্টে ব্যাটিংয়ের চরম ব্যর্থতায় সেই সাফল্যের রেশ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ডারউইন  জয়  ম্যাকাই  বাংলাদেশ  লজ্জা  হার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: