শিপইয়ার্ডে দুর্ঘটনার ৮ দিন পরে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডেরবারাকাশিপ ব্রেকিং ইয়ার্ডে এক দুর্ঘটনায় আহত শ্রমিক মো. আলাউদ্দীন (৪৫) মারা গেছেন। দুর্ঘটনার ৮ দিন পরে রোববার (২৩ আগস্ট)

2026-08-23T19:17:55+00:00
2026-08-23T19:17:55+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিপইয়ার্ডে দুর্ঘটনার ৮ দিন পরে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম 
বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ড। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে এক দুর্ঘটনায় আহত শ্রমিক মো. আলাউদ্দীন (৪৫) মারা গেছেন। দুর্ঘটনার ৮ দিন পরে রোববার (২৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মো. আলাউদ্দীন উপজেলার কুমিরা ইউনিয়নের মো. নুরুল ইসলামের ছেলে। এর আগে ১৬ আগস্ট সকালে সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজে কাজ করতে গিয়ে আহত হন তিনি।


স্থানীয় সূত্রে জানা যায়, ৮টার দিকে জাহাজে কাজ করার সময় একটি ভারি লোহার বস্তুর আঘাতে আহত হন আলাউদ্দীন। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ আগে বারাকা শিপ ইয়ার্ডে কাজ করার সময় আলাউদ্দীন গুরুতর আহত হয়েছিলেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   শিপ ব্রেকিং ইয়ার্ড  দুর্ঘটনা  শ্রমিকের মৃত্যু  শ্রমিক  ৮ দিন পরে শ্রমিকের মৃত্যু  সীতাকুণ্ড  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: