বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা এমবিএ/এমবিএম ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে যমুনা ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : যমুনা ব্যাংক পিএলসি
পদের নাম : হেড অব রিটেইল ব্যাংকিং
চাকরির ধরন : বেসরকারি ও ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর অথবা এমবিএ/এমবিএম
অভিজ্ঞতা : ১৮ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : ৪৮ বছর
কর্মস্থল : যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন শুরু : ২২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি : অনলাইনে
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সময়ের আলো/মহু