নেত্রকোনায় তরুণীকে অপহরণের পর ধর্ষণ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার

2026-08-24T13:41:31+00:00
2026-08-24T13:41:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় তরুণীকে অপহরণের পর ধর্ষণ, আটক ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম 
ধর্ষণের অভিযোগে মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
নেত্রকোনার কলমাকান্দায় মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নেত্রকোনা সদর থানার কুরপাড়া মীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান অভিযুক্ত মো. রিফাত দেওয়ান (১৯) ও তার সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)। তারা ওই এলাকার বাসিন্দা। 


মামলার বিবরণে র‍্যাব জানায়, ভিকটিম স্থানীয় মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। প্রধান অভিযুক্ত মো. রিফাত দেওয়ান (১৯) ভিকটিমকে মাদরাসায় যাতায়াতে উত্ত্যক্ত করত। ভিকটিমের পরিবার রিফাতের পরিবারকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটিকে অপহরণের পরিকল্পনা করে। এরই জেরে গত ৯ আগস্ট সকালে মাদরাসায় যাওয়ার পথে আসামিরা জোর করে ভিকটিমকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থানে রিফাত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখে। এরপর আসামিরা হুমকি দেয় যে, রিফাতের সঙ্গে বিয়ে না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় অপহরণসহ ধর্ষণ মামলা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

সময়ের আলো/জোই

  বিষয়:   নেত্রকোনা  তরুণী  অপহরণ  ধর্ষণ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: