নেত্রকোনায় অপহরণের পর ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সহায়তাকারী জনিকে (২০) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। শনিবার (২২ আগস্ট)

2026-08-23T12:14:57+00:00
2026-08-23T12:14:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় অপহরণের পর ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:১৪ পিএম 
অপহরণের পর ধর্ষণে সহায়তাকারী জনি গ্রেফতার। ছবি : সময়ের আলো
নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সহায়তাকারী জনিকে (২০) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। প্রধান আসামি রনি অন্য সহযোগীদের নিয়ে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিলে সে নাবালিকা হওয়ায় তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে অপহরণের পরিকল্পনা করে। এরই জের ধরে ২০২৫ সালের ২০ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৭টায় ভিকটিম কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে প্রধান আসামি রনি (২২) ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় অপহরণসহ ধর্ষণ মামলা করেন।


ঘটনার পর থেকেই র‌্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল অভিযুক্তদের গ্রেফতারসহ ভিকটিম উদ্ধারে তদন্ত শুরু করে। ময়মনসিংহ র‌্যাব আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ঢাকা র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে জনিকে আটক করে। পরে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সময়ের আলো/জোই

  বিষয়:   নেত্রকোনা  অপহরণ  ধর্ষণ  সহায়তাকারী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: