গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি পরিশোধ

2026-08-24T20:01:11+00:00
2026-08-24T20:01:11+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম 
২৯ অক্টোবরের পর জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের সুযোগ আর থাকবে না বলে জানিয়েছে বিআরটিএ। ছবি : সংগৃহীত
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।

রোববার (২৪ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সুযোগ বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।


তবে এবারই শেষবারের মতো এই বিশেষ সুবিধার সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ফলে ২৯ অক্টোবরের পর জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এই সুযোগ আর থাকবে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গাড়ি  কাগজপত্র  হালনাগাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: