২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর ২২

2026-08-24T20:15:53+00:00
2026-08-24T20:23:33+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৮:২৩ পিএম
প্রতীকী ছবি
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির অনুমোদিত সময়সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন নিতে হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিতসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল হিসাববিজ্ঞান, ১১ এপ্রিল উচ্চতর গণিত ও বিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা হবে। ১৫ এপ্রিল ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।


লিখিত পরীক্ষায় আগে এমসিকিউ এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

লিখিত পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বোর্ডের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় জানানো হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এসএসসি  পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: