জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাপানে দক্ষ জনশক্তির চাহিদাকে কাজে লাগিয়ে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে দেশটিতে চাকরির সুযোগ

2026-08-25T17:26:10+00:00
2026-08-25T17:26:10+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
মাহ্‌দী আমিন
জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম 
জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
জাপানে দক্ষ জনশক্তির চাহিদাকে কাজে লাগিয়ে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে দেশটিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমাধারীরা জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে কর্মসংস্থান ভিসায় জাপানে যাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাপানের প্রতিষ্ঠান টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহ্‌দী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জন্য জাপানের শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাপানের সঙ্গে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, জাপানি ভাষাশিক্ষার উদ্যোগ ইতিবাচক। জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক জটিলতা দূর করে তাদের ভিসা আবেদন ও আবাসন ব্যবস্থা সহজ করার বিষয়েও কাজ করা হচ্ছে।

মাহ্‌দী আমিন আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে। তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে। ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত প্রার্থীদের যাবতীয় ব্যয় বহন করবে টাউন লাইফ জাপান লিমিটেড।


এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও প্রতিষ্ঠানটি সহায়তা করবে। জাপানে চাকরিতে যোগ দেওয়ার পর নির্বাচিত প্রকৌশলীরা মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস পাবেন।

সভায় জানানো হয়, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলছে। ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন।

প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চাকরি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়া শুরু করবেন। অন্য নির্বাচিতদের আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে পাঠানো হবে বলে সভায় নিশ্চিত করা হয়।

সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জাপানি ভাষা  বিনা খরচ  বিদেশ  চাকরি  ডিপ্লোমা প্রকৌশলী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: