ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত

2026-08-26T02:45:52+00:00
2026-08-26T02:45:52+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৪৫ এএম 
মো. মনিরুজ্জামান। সংগৃহীত ছবি
ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক ঢাকা ওয়াসার এমডি পদে পদায়ন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দুই বছরে ঢাকা ওয়াসার শীর্ষ নির্বাহী পদে এ নিয়ে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।

এর আগে ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করা মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তার বর্তমান চুক্তির অবশিষ্ট মেয়াদে এ দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

গত ১০ মার্চ এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমিনুল ইসলাম। সে অনুযায়ী আগামী বছরের মার্চে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের পর ঢাকা ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। এরপর থেকেই সংস্থাটির শীর্ষ এই পদে একের পর এক পরিবর্তন দেখা যায়।


তাকসিম এ খানের পর পর্যায়ক্রমে এমডির দায়িত্বে ছিলেন ওয়াসার জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, মো. আবদুস সালাম ব্যাপারী, মুহা. মনিরুজ্জামান এবং মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ নতুন করে দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে নিয়ে গত দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়াল সাতজনে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ঢাকা  ওয়াসা  এমডি  মনিরুজ্জামান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: