রোহিঙ্গা সমস্যা পলিটিক্যালি সমাধান করা প্রয়োজন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা সমস্যার সমাধানে রাখাইন স্টেট, আরাকান এবং মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি যোগাযোগ, ডায়ালগ চলমান। ব্যাপারটা একেবারেই একটা পলিটিক্যাল প্রবলেম,

2026-08-26T04:48:52+00:00
2026-08-26T04:48:52+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
রোহিঙ্গা সমস্যা পলিটিক্যালি সমাধান করা প্রয়োজন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৪৮ এএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি
রোহিঙ্গা সমস্যার সমাধানে রাখাইন স্টেট, আরাকান এবং মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি যোগাযোগ, ডায়ালগ চলমান। ব্যাপারটা একেবারেই একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। রোহিঙ্গা সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার বলেন, বর্তমানে রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। তবে আমার বলতেই হবে, গত ২০১৭ সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যে ফ্যাসিবাদ সরকার ছিল, সেই সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তা হলে হয়তো চার-পাঁচ বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত, কিন্তু সেটা হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। সেখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের... ওখানে স্টেকহোল্ডাররা আছে। সবমিলিয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। আমাদের বর্ডারে অনেক সমস্যা হচ্ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে। বিভিন্ন ধরনের ক্রাইমের কথা শোনা যাচ্ছে- মানব পাচার, ড্রাগ ট্রাফিকিং এসব হচ্ছে। এক দশমিক তিন মিলিয়ন সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারছে না। কারণ প্রতিদিনই কমবেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। সে ক্ষেত্রে আমরা সংখ্যাটাও ঠিকমতো এখন জানি না, কিন্তু ডেফিনেটলি ১.৩ মিলিয়নের ওপরে হবে। এ সমস্যার সমাধানে রাখাইন স্টেটের সঙ্গে, আরাকানের সঙ্গে এবং মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ, ডায়ালগ কিন্তু চলছে। ব্যাপারটা একেবারেই একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়ায়, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোর গলায় বলেছেন যে, ওনারা চেষ্টা করবেন এই সমস্যার সমাধানের এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সঙ্গে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছে। টার্কিও রিসেন্টলি আমাদের একই কথা বলেছে যে, তারাও চেষ্টা করবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটা প্রেশার ক্রিয়েট করা যায় কি না মিয়ানমারের ওপরে। সেই জায়গা থেকে আমরা সচেষ্ট আছি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করতে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই-লেভেল সেশন হবে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা আশা করছি ওই সেশন থেকেও এই সমস্যার সমাধানের আরও কিছু দিকনির্দেশনা পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে একটা এমওইউ হয়েছে। এটা থেকে বের হয়ে এলে যে খুব একটা লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কিন্তু এখন জাতিসংঘসহ অন্য যারা স্টেকহোল্ডার আছে, তাদের আরও বেশি যদি যুক্ত করতে পারি। এখন আমাদের একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজিএ প্রেসিডেন্ট আমাদের পররাষ্ট্রমন্ত্রী। সেই জায়গা থেকে বাংলাদেশের পক্ষে কথা বলার মতো আন্তর্জাতিক মহলে একটা জোর হয়েছে আমাদের। সেই জায়গা থেকে আমরা মনে করি, অ্যাটলিস্ট আগামী এক বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালোমতো ব্যবহার করতে পারব। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করছি। প্রধানমন্ত্রী অত্যন্ত জোরালোভাবে সবার সঙ্গে সমঅধিকার নিয়ে, সম্মানের সঙ্গে, নিজেদের স্বার্থ বজায় রেখে উনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে, মেরুদণ্ড সোজা করে কথা বলছেন তখন চীনসহ অন্য স্টেকহোল্ডাররা কিন্তু আরও মনোযোগের সঙ্গে, আরও সিরিয়াসলি আমাদের কথাগুলো শুনছে। আমরা আশা করি বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপটের চেয়ে একটু ভিন্ন। এখন যেহেতু বাংলাদেশের একটি নির্বাচিত সরকার, আমাদের নেগোসিয়েশনের জায়গাটা আরও শক্ত হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   রোহিঙ্গা সমস্যা  পলিটিক্যালি  সমাধান  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: