খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির ভুইয়া (৫০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা

2026-08-26T11:19:23+00:00
2026-08-26T11:20:23+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:২০ এএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির ভুইয়া (৫০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


তিনি জানান, মঙ্গলবার দুপুর ৩টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল হুমায়ুন কবির ভুইয়াকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদক কারবারির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/মহু
  বিষয়:   খিলক্ষেত  গাঁজা  মাদক  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: