ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯১ জনকে

2026-08-28T14:07:55+00:00
2026-08-28T14:07:55+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।


অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: