তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু করার বিষয়ে সরকারের

2026-08-28T05:43:05+00:00
2026-08-28T05:43:05+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৪৩ এএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু করার বিষয়ে সরকারের সাম্প্রতিক নানা কৌশলী পদক্ষেপ নিয়ে সরকারের সবশেষ অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়নের (টেকনিক্যাল ইভালুয়েশন) প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার।


খলিলুর রহমান আরও জানান, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে তাদের জবাবের অপেক্ষা করা হচ্ছে। দেশের অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড় অবস্থানে রয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনে এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।

জলবায়ু ও পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে নদীর পানির অধিকার রক্ষায় আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   তিস্তা  প্রকল্প বাস্তবায়ন  চীন  কারিগরি মূল্যায়ন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: