ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে উদ্ধার করলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

শৈশবের প্রিয় ক্লাব সান্তোসের দুঃসময়ে ফের এগিয়ে এলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাবটির ওপর ঝুলতে থাকা ফিফার দলবদল নিষেধাজ্ঞা তুলে

2026-08-28T17:23:28+00:00
2026-08-28T17:23:28+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে উদ্ধার করলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে উদ্ধার করলেন নেইমার । ছবি : সংগৃহীত
শৈশবের প্রিয় ক্লাব সান্তোসের দুঃসময়ে ফের এগিয়ে এলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাবটির ওপর ঝুলতে থাকা ফিফার দলবদল নিষেধাজ্ঞা তুলে নিতে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছে নেইমারের পরিবারের সংস্থা 'এনআর স্পোর্টস'। এই সহায়তার বদৌলতে মোনাকোর বকেয়া ঋণ পরিশোধ করে আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবটি।

ঘটনার নেপথ্যে ছিল সান্তোসের সাবেক মিডফিল্ডার জ্যঁ লুকাসের দলবদল সংক্রান্ত বকেয়া। ফরাসি ক্লাব মোনাকোকে ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ১৭ লাখ পাউন্ড বা ২৩ লাখ ডলার) পরিশোধ করতে না পারায় গত জুলাই মাস থেকে সান্তোসের নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদল কার্যক্রম পুরোপুরি স্থগিত রেখেছিল ফিফা। চরম আর্থিক সংকট ও অবনমন ঝুঁকির মধ্যে থাকা ক্লাবের এই বকেয়া অর্থ পরিশোধে এনআর স্পোর্টস সরাসরি মূলধন জোগায়, যার পর ফিফা তাদের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়।

এই আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এতদিন ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গাগুলো নিয়ে ব্যবসায়িক আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে বলে বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে সান্তোস কর্তৃপক্ষ।


ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ব্রাজিলিয়ান লিগে অবনমন অঞ্চল থেকে বেঁচে ফেরার লড়াইয়ে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে সান্তোস। তাদের মূল নজর এখন জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোর দিকে। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্ত করে মধ্যমাঠের শক্তি বাড়াতে চায় ক্লাবটি।

এদিকে ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরোর অবনমন অঞ্চলের ঠিক দুই পয়েন্ট ওপরে অবস্থান করছে সান্তোস। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরে ব্যাকফুটে থাকা দলটি তাদের আগামী ম্যাচে করিন্থিয়ান্সের মুখোমুখি হবে। চোট কাটিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসের একাদশে আবার ফিরতে যাচ্ছেন নেইমার।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ফিফা  নিষেধাজ্ঞা  সান্তোস  উদ্ধার  নেইমার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: