দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম দুই দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী

2026-09-03T10:43:54+00:00
2026-09-03T10:43:54+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম দুই দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
অধিদপ্তর জানায়, পশ্চিম ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ হয়ে লঘুচাপটির কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার থেকে পরবর্তী তিন দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আভাস রয়েছে।

শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশজুড়ে  বৃষ্টির আভাস  ভারী বর্ষণ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: