২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ বিনামূল্যে, কোর্স শেষে চাকরির সুযোগ

চাকরি

তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ কোর্স বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক

2026-09-04T03:21:27+00:00
2026-09-04T03:21:27+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ বিনামূল্যে, কোর্স শেষে চাকরির সুযোগ
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ এএম 
প্রতীকী ছবি
তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ কোর্স বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা সুযোগ পাবেন। ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। চলমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম পরিচালনা করায় কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থীই সফলভাবে দেশে-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। ১৯ বছর ধরে চলা এ প্রোগ্রামটি এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে।

Advertisement
আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যা তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

দুই লাখ টাকা অর্থমূল্যের এই স্কলারশিপ প্রশিক্ষণ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।


চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্‌ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা রাউন্ড ৭৪-এর জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   আইটি প্রশিক্ষণ  বিনামূল্যে  কোর্স  চাকরি  সময়ের আলো 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: