জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি। ‘রেডিওলজিস্ট’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : রেডিওলজিস্ট
পদের সংখ্যা : ১
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা।
চুক্তির মেয়াদ : ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আইসিডিডিআরবির ক্যারিয়ার বিষয়ক এই https://career.icddrb.org/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু