ইসলামি লেখক ফোরামের নতুন কমিটি : সভাপতি আমিন, সম্পাদক নকীব

সময়ের আলো ডেস্ক

বিবিধ

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত

2026-09-05T01:31:11+00:00
2026-09-05T01:35:10+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ইসলামি লেখক ফোরামের নতুন কমিটি : সভাপতি আমিন, সম্পাদক নকীব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১:৩৫ এএম
আমিন ইকাবাল ও নকীব মাহমুদ। ছবি : সংগৃহীত
ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন নকীব মাহমুদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে সংগঠনটির সপ্তম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়। এতে সারাদেশ থেকে চার শতাধিক লেখক অংশ নেন।

Advertisement
কাউন্সিলে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে সভাপতির পদ ছাড়া পাঁচটি পদে দায়িত্বশীল নির্বাচন করা হয়। সভাপতি পদে আমিন ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচিত ছয়জনের পরামর্শক্রমে কমিটির আরও ১৪টি পদে দায়িত্বশীল নির্ধারণ করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সায়ীদ উসমান, অর্থ সম্পাদক আমিন আশরাফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ এবং প্রশিক্ষণ সম্পাদক জাওয়াদ আহমদ।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি আবুল কালাম আনছারী, সহসাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও উবায়দুল হক খান, সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম ও মিযানুর রহমান জামীল, সহঅর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তামিম, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা হাসান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম ফয়জুল্লাহ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাউসার লাবীব, প্রচার সম্পাদক রায়হান রাশেদ এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক তাশরিফ মাহমুদ।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ‘আদর্শ নারী’র সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আব্দুল মুমিন এবং লেখক ও অনুবাদক ড. ইমতিয়াজ বিন মাহতাব।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইসলামি লেখক ফোরাম  নতুন কমিটি  সভাপতি  আমিন  সম্পাদক  নকীব  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: