বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সমালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে

2026-09-05T16:18:54+00:00
2026-09-05T16:24:53+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে : তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:২৪ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির সমালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে। সরকার গঠনের ৬ মাস অতিবাহিত হলেও দলটি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন তিনি। 

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

Advertisement
তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হবার পর বিএনপি বারবার বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে। 

তিনি অভিযোগ করেন, বিএনপি তার ৩১ দফার প্রথম দফার সাথে বেইমানি করে জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে প্রধান বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধীদলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। 


সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। 

জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জেডি 




  বিষয়:   বিএনপি  নায়ক  ভিলেনে  পরিণত  তাজুল ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: