উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে

2026-09-05T20:48:25+00:00
2026-09-05T20:48:51+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
উত্তরায় হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৮:৪৮ পিএম
উত্তরা পশ্চিম থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার আওতাধীন ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement
পুলিশ জানায়, সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক— গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানান। 

পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে উত্তরা পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, হোটেল থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, ওই চীনা নাগরিক মদ্যপ অবস্থায় ছিলেন— এমন প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হোটেলটিতে মদ বিক্রি বা সেবনের কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তবে পাশের একটি বার থেকে ওই হোটেলে নিয়মিত মদ সরবরাহ করা হতো বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   উত্তরা  হোটেলকক্ষ  চীনা নাগরিক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: