জামায়াত আ.লীগকে দেশে ফেরানোর প্রেক্ষাপট তৈরি করছে : আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট জামায়াতে ইসলামী তৈরি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।শনিবার

2026-09-05T21:06:41+00:00
2026-09-05T21:06:41+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াত আ.লীগকে দেশে ফেরানোর প্রেক্ষাপট তৈরি করছে : আবু হানিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম 
ণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি : সংগৃহীত
আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট জামায়াতে ইসলামী তৈরি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

Advertisement
পোস্টে আবু হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী আজ ঘোষণা দিয়েছে, দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ডাক দেবে তারা। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাও ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। সেই লক্ষ্যে নাকি প্রস্তুতিও চলছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের ডিসেম্বরের আন্দোলন আর হাসিনার ডিসেম্বরে ফেরার মধ্যে সম্পর্ক রয়েছে। তাছাড়া জামায়াতের আজকের বক্তব্য ও সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারাই ডিসেম্বরে হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে।’


গণঅধিকার পরিষদের এই বলেন, ‘জামায়াতে ইসলামীর চরিত্র অবশ্যই সুবিধাবাদী। ক্ষমতার জন্য তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি-সবার কোলেই উঠেছিল। এরা সবচেয়ে বড় মুনাফেক।’ 

তিনি সতর্ক করে বলেন, ‘একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।’

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জামায়াত  আওয়ামী লীগ  দেশে ফেরানো  আবু হানিফ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: