পে-স্কেল : গেজেট প্রকাশ হতে পারে যেদিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ ক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বর সম্ভাব্য

2026-09-05T21:39:51+00:00
2026-09-05T22:13:05+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পে-স্কেল : গেজেট প্রকাশ হতে পারে যেদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১০:১৩ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ ক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া পাঠানো হয়েছে। সেখানে  প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, নতুন পে স্কেলের রেজুলেশন বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে কাজ শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। পরে খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর কার্যকর হওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পে-স্কেল  গেজেট  সম্ভাব্য তারিখ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: