প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ১১:৩২ পিএম
ইয়াসিন মাতুব্বর। ছবি : সময়ের আলো বরিশালের হিজলায় সাত মামলার আসামি ইয়াসিন মাতুব্বরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াসিন উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের অলিউদ্দিন মাতুব্বরের ছেলে। পেশায় তিনি একজন নৌকার মাঝি।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি একতা বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ইয়াসিনের বিরুদ্ধে ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, একটি মাদক ও একটি মৎস্য আইনের মামলাসহ সর্বমোট সাতটি মামলা চলমান রয়েছে। সে পলাতক অবস্থায় ছিল।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, আদালত থেকে তার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সময়ের আলো/এনএন