সংসদে সুন্দর কথা বলে, বাহিরে এসে ৭১-এর রূপে ফিরে যায় : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

রাজনীতি

জামায়াতে ইসলামী সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাহিরে গিয়ে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রূপ ধারণ করেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ

2026-09-05T21:56:23+00:00
2026-09-05T21:58:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সংসদে সুন্দর কথা বলে, বাহিরে এসে ৭১-এর রূপে ফিরে যায় : এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৯:৫৮ পিএম
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
জামায়াতে ইসলামী সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাহিরে গিয়ে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের রূপ ধারণ করেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে তারা কিছু সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাহিরে এলে চেহারাটা ওই স্বাধীনতার সময়, ৭১ এর সময়ের রূপ ধারণ করেন। সরকার গঠনের প্রথম দিন থেকে এই ৬ মাস পর্যন্ত এমন কোন দিন নেই যে উনারা প্রতিবাদ বা আন্দোলন করার মতো হুংকার না দিয়েছেন, বা প্রোগ্রাম না করেছেন। আজকে যারা স্লোগান দিচ্ছেন গ্যাস নাই বিদ্যুৎ নাই- এই কথা বলে লংমার্চ করছেন, এই লংমার্চটা হিসেবে এখন কি জায়েজ?

Advertisement
এ্যানি বলেন, নির্বাচনের পূর্বে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে পূরণ করার জন্য কাজ শুরু করেছে সরকার। মন্ত্রী প্রশ্ন রেখে বলেন ৬ মাসেই সরকার সব কাজ করে ফেলবেন, এটা কি আসলেই সম্ভব? একটা ধ্বংস স্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তুষের আগুনে মধ্যে এখনো জ্বলছি।

যদি আমরা পারতাম তাহলে ৬ মাসের মধ্যেই ঘরে ঘরে যে লোডশেডিংটা হচ্ছে, এটা না করে সকলকে বিদ্যুৎ পৌঁছে দিতে পারতাম। কিন্তু আসলে সম্ভব নয়। এখন গ্যাস নাই, গ্যাসটা এনে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। ৬ মাসের মধ্যে এ কাজটা সম্পন্ন করতে পারবো, এটা আসলে ইচ্ছে করলেই সম্ভব নয় বলেও যোগ করেন তিনি।


মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি আগে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই কাজে হাত দিতেন, হয়তো বা আমাদের জন্য সহজ হতো। যা কারণে ৬ মাসে যেটা আমরা পারি নাই, হয়তবা আমাদেরকে আরও সময় দিতে হবে, এটা হল বাস্তবতা, এটা লুকানোর কিছু নেই।

পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ চাচ্ছে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ, সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমান বিরোধী দল নির্বাচন শেষ হতে না হতেই উনারা আন্দোলন শুরু করেছেন এবং সে আন্দোলনকে নিয়ে যাবেন এক দফা আন্দোলনে।

মন্ত্রী বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, এটা জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। এই দলকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, আমরা রাজপথ থেকে উঠে এসেছি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সংসদ  সুন্দর কথা  মুক্তিযুদ্ধ  ৭১  রূপ  এ্যানি  সময়ের আলো  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: