বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

2026-09-06T06:07:59+00:00
2026-09-06T06:07:59+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ এএম 
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল ঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
তারেক রহমানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে মাননীয় নেতা, আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধানে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে। সবকিছু আপনার কাছে পৌঁছায় না। আমাদের কাছে যা আসে, যেগুলো আসে, ইনশাআল্লাহ আপনাকে জানাব। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত দলের ভেতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।’

সময়ের আলো/এসএকে

  বিষয়:   বিএনপি  দলে  ষড়যন্ত্র  মির্জা আব্বাস  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: