যুক্তরাষ্ট্রে গাঁজা সেবনকারী বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিয়মিত সিগারেট সেবনকারীর তুলনায় গাঁজা সেবনকারীর হার বেড়েছে। মার্কিন জরিপ সংস্থা গ্যালপের সর্বশেষ ‘কনসাম্পশন হ্যাবিটস’ জরিপে দেখা গেছে, দেশটির

2026-09-06T16:12:55+00:00
2026-09-06T16:21:34+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে গাঁজা সেবনকারী বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৪:২১ পিএম
যুক্তরাষ্ট্রে নিয়মিত সিগারেট সেবনকারীর তুলনায় গাঁজা সেবনকারীর হার বেড়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিয়মিত সিগারেট সেবনকারীর তুলনায় গাঁজা সেবনকারীর হার বেড়েছে। মার্কিন জরিপ সংস্থা গ্যালপের সর্বশেষ ‘কনসাম্পশন হ্যাবিটস’ জরিপে দেখা গেছে, দেশটির ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক গাঁজা সেবন করেন। ২০১৩ সালে এই হার ছিল মাত্র ৭ শতাংশ।

অন্যদিকে, নিয়মিত সিগারেট সেবন করেন ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক। ২০০৩ সালের তুলনায় এ হার ১৪ শতাংশ কমেছে। মদ পানকারীর হারও কমে বর্তমানে ৫৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ছিল ৬৭ শতাংশ।

Advertisement
গ্যালপের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা সবচেয়ে বেশি। বিপরীতে ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের ১০ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সীদের মাত্র ৫ শতাংশ গাঁজা সেবন করেন।

গাঁজাজাত খাবার বা এডিবল গ্রহণ করেন ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক। এ ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ বেশি, বিশেষ করে উচ্চ আয়ের পরিবারে।

গাঁজার স্বাস্থ্যগত প্রভাব নিয়ে মার্কিনদের মতও বিভক্ত। জরিপে ৪৭ শতাংশ মানুষ এর প্রভাবকে ইতিবাচক এবং ৪৬ শতাংশ নেতিবাচক মনে করেছেন।


এদিকে ভেপিংয়ের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। প্রথমবারের মতো নিকোটিন পাউচ নিয়েও তথ্য সংগ্রহ করেছে গ্যালপ। এতে দেখা গেছে, ৪ শতাংশ প্রাপ্তবয়স্ক এটি ব্যবহার করেন।

জুলাইয়ের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ১ হাজার ২০০ প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি পরিচালনা করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  গাঁজা  সেবনকারী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: