জবি ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

জবি প্রতিনিধি

শিক্ষা

পুরান ঢাকার কলতাবাজারে ছাত্রী মেস থেকে র‍্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

2026-09-06T20:05:38+00:00
2026-09-06T20:05:38+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবি ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মমতাজ আরা বর্ষা। ছবি : সময়ের আলো
পুরান ঢাকার কলতাবাজারে ছাত্রী মেস থেকে র‍্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে না নিয়েই চলে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে জনসন রোডের লবণের গুদাম গলির একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মমতাজ আরা বর্ষা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Advertisement
পরে সংবাদ সম্মেলনে বর্ষা অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে তার ছোট বোনের সাবেক স্বামী সুমন মিয়া র‍্যাবের পরিচয় ব্যবহার করে তাকে অপহরণের চেষ্টা করেছেন।

বর্ষার দাবি, গত মে মাসে তার ছোট বোনের সঙ্গে সুমনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সুমন তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিলেন। গত মাসে দিনাজপুর জজকোর্টে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন বর্ষা।


তিনি বলেন, ‘খুব ভোরে সিভিল ড্রেসে কয়েকজন এসে আমাদের ফ্ল্যাটের দরজায় নক করে। আমরা দরজা খুলিনি। তারা র‍্যাবের পরিচয় দেয় কিন্তু কোনো আইডি কার্ড ও মামলা কিংবা ওয়ারেন্ট দেখাতে পারেনি। তারা আমাদের সঙ্গে বিশ্রী ভাষা ব্যবহার করে।’

বর্ষার অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নেওয়ার চেষ্টা এবং মেসে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জবি  ছাত্রী  র‍্যাব 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: