বদলি হতে সাড়ে ৭ হাজার মাদরাসা শিক্ষকের আবেদন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

দেশের বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বদলির আবেদনের সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত।নির্ধারিত

2026-09-06T21:23:04+00:00
2026-09-06T21:23:04+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বদলি হতে সাড়ে ৭ হাজার মাদরাসা শিক্ষকের আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
নির্ধারিত সময়ে প্রায় সাড়ে ৭ হাজার আবেদন জমা পড়েছে। সংগৃহীত ছবি
দেশের বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের সময়সীমা শেষ হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বদলির আবেদনের সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত। 

নির্ধারিত সময়ে প্রায় সাড়ে ৭ হাজার আবেদন জমা পড়েছে। নতুন করে বদলির আর কোনো আবেদন নেওয়া হবে না এবং সময়সীমাও বাড়ানো হবে না বলে জানিয়েছে মাদরাসা অধিদফতর সূত্র।  

Advertisement
বদলির সংশ্লিষ্ট দায়িত্বে থাকা মাদরাসা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, শিক্ষকদের বদলি আবেদনের সময় নতুন করে আর বাড়ানো হবে না। যেসব শিক্ষক বদলির জন্য হার্ডকপি জমা দিয়েছেন, তারাই শুধু গুগল ফর্মে তথ্য দিতে পারবেন। নতুন করে বদলি আবেদনের কোনো হার্ডকপি জমা নেওয়া হবে না।  


অধিদফতর সূত্রে জানা যায়, বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন গত ৩০ আগস্ট শুরু হয়, যা চলে রোববার বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ তথ্য অনুযায়ী অধিদফতরে প্রায় সাড়ে ৭ হাজার আবেদনের হার্ডকপি জমা পড়েছে।  

এর আগে, মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় প্রায় ৪২ হাজার শূন্যপদ প্রকাশ করে মাদরাসা শিক্ষা অধিদফতর। সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হবে বলে অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবেদনকারীরা শূন্যপদের তালিকা থেকে পছন্দের পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করে হার্ডকপি আবেদন জমা দিয়েছেন।   



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মাদরাসা শিক্ষা  এমপিওভুক্ত শিক্ষক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: