ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ও ক্রাইম বিভাগে দায়িত্বে থাকা দুই উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। তাদের নতুন দায়িত্ব দিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন শাখা।
ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/এসএকে